রাজনীতি

জাসদে ভাঙ্গন, আলাদা কমিটি গঠন

জাসদ
জাসদ

হাসানুল হক ইনুর স্বেচ্ছাচারিতা, ব্যক্তিগত সম্পর্ক আর অবৈধ সম্পদের কারণেই জাসদের আলাদা কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন একাংশের কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদল। দলের অধিকাংশ নেতাকর্মীই তাদের সঙ্গে আছেন বলেও জানান তিনি।

রোববার সংসদ ভবনে তার অফিসে এক ব্রিফিং-এ তিনি এ কথা বলেন।

শনিবার রাতে বর্তমান সভাপতি হাসানুল হক ইনু শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। এর প্রতিবাদে দলের নির্বাচনী অধিবেশন থেকে বের হয়ে পাল্টা কমিটি করেন সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল।

হাসানুল হক ইনুর স্বৈরাচারী আচরণ, অবৈধ অর্থ আর একপেশে দৃষ্টিভঙ্গির কারণে অধিবেশন থেকে বেরিয়ে এই কমিটির ঘোষণা দিয়েছেন সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

আগের মতই ১৪ দলে থাকবেন— উল্লেখ করে তারা বলেন, সময়ই বলে দেবে মূল জাসদ কারা হবেন।

এদিকে, রাজধানীতে আরেক সংবাদ সম্মেলনে অপর অংশের নবনির্বাচিত সভাপতি হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদী শক্তিকে সহায়তা করতে দলে বিশৃঙ্খলা তৈরি করে কিছু নেতা চক্রান্তমূলকভাবে পাল্টা কমিটি ঘোষণা করেছেন। তবে, দলের স্বার্থে তাদের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত বলে জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ