রাজনীতি

বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের পদত্যাগ দাবি আ’লীগ নেতাদের

লেনিন
লেনিন

রিজার্ভ ব্যাংক থেকে অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের পদত্যাগ দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা। এছাড়া তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সাজা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা।

সোমবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন সভাপতিমন্ডলির সদস্য নূহ উল আলম লেনিন ও প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যু বাষির্কী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আলোচনায় লেনিন অভিযোগ করেন, মাইনেস টু ফর্মূলার কুশিলবরা এখনো দেশে অরাজক পরিস্থিতির চেষ্টা করছে। দলের স্বার্থে সব ধরণের ষড়যন্ত্র মোকাবেলায় নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

এ সময় রিজার্ভ ব্যাংক থেকে অর্থ চুরির ঘটনাটি অর্থমন্ত্রনালয়কে না জানিয়ে বাংলাদেশ ব্যাংক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন লেনিন।

এদিকে, আরেক আলোচনায় হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ যেনো সামনে এগোতে না পারে সেজন্যই রির্জাভ ব্যাংক থেকে অর্থ চুরিসহ বহুমুখী দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে।

এ সময় আন্তর্জাতিক ষড়ন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবানও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ