রাজনীতি

অর্থ লুটের ঘটনায় জড়িতদের বিচারের দাবি

হাফিজ উদ্দিন আহমেদ
হাফিজ উদ্দিন আহমেদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ লুটের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশে লুটপাটতন্ত্র চলছে— এ কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রিজার্ভ থেকে অর্থ লুটের ঘটনায় ব্যাংকের গভর্নর ও অর্থমন্ত্রীর পদত্যাগ করতে হবে।

কর্মকর্তাদের নামের তালিকা দেখলেই রিজার্ভ চুরির ঘটনার নেপথ্যে কারা তা খুঁজে পাওয়া যাবে— মন্তব্য করে তিনি আরো বলেন, বর্তমানে হত্যা ও লুটপাটের সঙ্গে সরকারের লোকজন জড়িত থাকায় বিচার হচ্ছে না।

এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, দেশে এখন আর ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ নেই।

এদিকে, আরেক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা ধামাচাপা দিতে সরকার নানা অপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ