বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় শুধু গর্ভনর নয় সরকারেরও পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।
মঙ্গলবার কাউন্সিলের ভেন্যু ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ৱ
একই সঙ্গে এ ঘটনার বিচারিক তদন্তেরও দাবি জানান হান্নান শাহ।
এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে আসন্ন কাউন্সিলে নেতা-কর্মীদের আসতে বাধা দেয়া হচ্ছে—অভিযোগ করে কাউন্সিলে যেকোন ধরনের নাশকতা মোকাবেলায় প্রায় ১ হাজার নেতাকর্মী কাজ করবে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: