রাজনীতি

ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনেই হচ্ছে কাউন্সিল: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

শেষ পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটেই হচ্ছে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল— প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় শেষের দিকে, নির্দিষ্ট কাউন্সিলর এবং বিভিন্ন রাজনৈতিক দলকে দাওয়াত কার্ডও পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার নয়াপল্টনে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সরকারের নানামুখী অপ-তৎপরতায় বিএনপি অনেকটা কোনঠাসা অবস্থায় আছে—উল্লেখ করে রিজভী বলেন, এরপরও তারা আশাবাদী কাউন্সিলের মধ্য দিয়ে পুনর্গঠিত হয়ে ঘুরে দাঁড়াবে বিএনপি।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশও ব্যবহার করতে চাইছি আমরা, তবে এখনো পর্যন্ত মেলেনি পুলিশের অনুমতি।

এদিকে, বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের স্মরণসভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের নানামুখী ষড়যন্ত্রে এখন কঠিন সময় পার করছে বিএনপি।

এছাড়া রাজধানীতে আরেক অনুষ্ঠানে শত নাগরিক কমিটির আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের পরামর্শক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ অবশ্য ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

সবকিছু ঠিকঠাকই চলছিলো। ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। আর ভেন্যু.রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট। তবে, আগে থেকে আবেদন করে রাখার প্রেক্ষিতে মহানগর নাট্যমঞ্চে বিএনপিকে কাউন্সিলের জন্য অনুমতি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপরই নানামুখী গুঞ্জন আর ধোঁয়াশা.তাহলে কোথায় হচ্ছে বিএনপির কাউন্সিল। অবশ্য মঙ্গলবারই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, দলের চেয়ারপারসন এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ