কাউন্সিলরদের কণ্ঠভোটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও একইভাবে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হয়েছেন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কাউন্সিলের দ্বিতীয় পর্বে কাউন্সিলররা কণ্ঠভোটে তাদের নির্বাচিত করেন।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কাউন্সিলের জন্য গঠিত কমিশনের চেয়ারম্যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিষয়টি কাউন্সিলরদের কাছে উত্থাপন করেন।
কাউন্সিলররাও ওই সময় ‘হ্যাঁ’ বলে খালেদা জিয়াকে চেয়ারপারসন ও তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাকচিত করেন।
প্রসঙ্গত: আগামী তিন বছর খালেদা জিয়া চতুর্থবারের মতো আর তারেক রহমান দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করবেন।
গত ৬ মার্চ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ফের বিএনপির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সকালে উদ্বোধনের পর বিকেল ৪টা ৫০ মিনিটে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
দ্বিতীয় অধিবেশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের বক্তব্য শুনছেন।