রাজনীতি

নির্বাচনের নামে প্রহসন চালাচ্ছে সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নামে সরকার প্রহসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার জিয়া পরিষদের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বর্তমান নির্বাচন কমিশন দলীয়— অভিযোগ করে একে দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, অতীতে কখনোই প্রার্থীহীন ইউপি নির্বাচন হয়নি। জনগণ ও বিশ্ববাসীকে বোকা বানানোর চেষ্টা করছে সরকার।

এদিকে, নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী সহিংসতার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে দায়ী করে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একদিন অবশ্যই তাকে বিচারের কাঠ গড়ায় দাড়াঁতে হবে।

একে সরকারের নির্বাচনী প্রকল্প হিসেবে আখ্যা দিয়ে ইউপি নির্বাচনে ফলাফল ছিনিয়ে নেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানগুলোতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ