ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সঠিকভাবে নির্বাচন হলেও এতে আওয়ামী লীগের কিছু ভুল-ক্রটি ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।
এদিকে, বুধবার কুষ্টিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম ধাপে ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন।
তিনি বলেন, বিএনপি এ নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে এটা নির্বাচনে ভরাডুবি তাদের ভবিষ্যতের জন্য চরম অশুনিসংকেত।
রাজধানীতে নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে কঠোর ভূমিকা পালন করলেও আগামীতে তাদের আরো কঠোর হতে হবে।
নেতারা আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নতুন কোনো ইস্যু তৈরির চেষ্টা করলে বিএনপি সফল হতে পারবে না।
এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শিশুদের দূরে রাখতেই সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপার্ক স্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তারা।
দুপুরে রাজধানীর ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।