ব্যাপক সহিংসতার পরও সরকারের চাপে কমিশন সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে পুরানা পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে যুব জাগপার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারের চাপে কমিশন নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন ব্যবস্থায় সরকার এখন গোটা নির্বাচনী কাঠামোকেই ধংস করে দিয়েছে।
২০ দলীয় জোটের শরীক জাগপা'র আলোচনায় জোটের সমন্বয়ক ও বিএনপির বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা ও কারচুপি হয়েছে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।
বিএনপি চেয়ারপার্সনের ঘোষিত ভিশনটোয়েন্টি থার্টি পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হতে সবার প্রতি আহ্বান জানান ফখরুল।
এদিকে, নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির এক সভায় দলের বিদায়ী স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কাউন্সিলে দেওয়া দলের চেয়ারপার্সনের নির্দেশনা নিয়ে নেতাকর্মীদের নতুন উদ্যমে রাজপথে থাকার পরামর্শ দেন।
২৬ মার্চ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্বাধীনতা দিবসের র্যা লি করবে বিএনপি। র্যা লিতে যোগ দিতে নেতা-কর্মীদের আহ্বানও জানানো হয়ে সভা থেকে।