তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন নির্বাচনী কাউন্সিল বাতিল করলে ভেঙ্গে যাওয়া জাসদে ঐক্য হতে পারে বলে মন্তব্য করেছেন অপর অংশের কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল।
বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের জাসদের এক অংশ, শরীফ নুরুল আম্বিয়া- নাজমুল হক প্রধান গ্রুপ আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন।
বাদল বলেন, হাসানুল হক ইনু গঠিত কমিটি অবৈধ— তাদের সঙ্গে ৪ জন সংসদ সদস্য রয়েছেন জানিয়ে দলের প্রতীক ও কেন্দ্রীয় কার্যালয় নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন।
এ সময় এই পক্ষের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান লিখিত বিবৃতির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: