ইউনিয়ন পরিষদের প্রথম ধাপে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিএনপি'র কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি সফল করতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা এসব কথা বলেন।
নেতারা বলেন, এ নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ সরকারের অধীনে অংশ নেবে বিএনপি।
এ সময় শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে ধংস করতে বিএনপি আবারো নতুন করে ষড়যন্ত্র করছে উল্লেখ করে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: