কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধও জানান তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, সন্ত্রাসীদের কোনো দল, মত নেই।
সম্প্রতি ব্রাসেলসে বোমা হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সন্ত্রাসীদের আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে। বেলজিয়াম, প্যারিস ও বাংলাদেশে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার যে ঘটনা, সবগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
এসব সন্ত্রাসীদের মানবতার শত্রু— উল্লেখ করে এদের সঙ্গে বিএনপি-জামাতের সখ্যতা রয়েছে বলেও মনে করেন হাছান মাহমুদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: