ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ।
শনিবার দুপুরে বনানীতে স্বাধীনতা দিবস উপলক্ষে তার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশে গণতন্ত্রের বালাই নেই— উল্লেখ করে এসময় এরশাদ বলেন, সম্প্রতি হয়ে যাওয়া ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় ৬৭ জন চেয়ারম্যান নির্বাচন তারই প্রমাণ।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, গুম-খুনসহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। দেশে দিনদিন বেকারত্ব বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: