বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকের কর্মকর্তাদেরকেই দায়ি—অভিযোগ করে বিএনপির বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি নিছক কোনো চুরি নয়, পরিকল্পিত ডাকাতি।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার কৌশলে দেশের অর্থনীতিকে ধংস করে দিচ্ছে।
তিনি বলেন, ব্যাংকের অর্থ খোয়া যাওয়ার পুরো প্রক্রিয়াটি প্রজেক্টরের মাধ্যমে দেখিয়ে দাবি করা হয়, ব্যাংকের অভ্যন্তরীন যোগসাজস ছাড়া বাইরে থেকে কোনোভাবেই এ ঘটনা ঘটানো সম্ভব নয়।
প্রায় ৮'শ কোটি টাকা লেনদেনের সময় যারা সুইফট কোডের কম্পিউটার ব্যবহার করেছেন এবং যারা ওই কম্পিউটারের পাসওয়ার্ড সম্পর্কে অবগত তাদেরকে তদন্তের আওতায় আনার দাবি জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: