রাজনীতি

বিএনপির মহাসচিব মনোনিত হয়েছেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব মনোনিত করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে রুহুল কবীর রিজভীকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের পক্ষ থেকে এ-সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রিজভী।

মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাকে মহাসচিবের দায়িত্ব দেয়া হলো। রিজভীকে যুগ্ম মহাসচিব থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়েছে। আর মিজানুর রহমান সিনহা আগেও কোষাধ্যক্ষ ছিলেন।

গত ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন হয়। সম্মেলনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ও তার ছেলে তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন।

সম্মেলনে কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে দুই শীর্ষ নেতা নির্বাচনকে অনুমোদন দেন। কাউন্সিলররা মহাসচিবসহ দলের স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির পদগুলোতে নেতা নির্বাচনের সর্বময় ক্ষমতা ও কর্তৃত্ব খালেদা জিয়াকে দেন।

এরপর দলটির মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ