রাজনীতি

ইউপি নির্বাচন

নির্বাচন বাতিলের দাবি বিএনপির

বিএনপি
বিএনপি

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনে ব্যবস্থা নিলে দ্বিতীয় ধাপে এমন হতো না— উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেন, বিএনপির পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন বাতিলের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশের যে সব নির্বাচনী কেন্দ্রে অনিয়ম হয়েছে সে সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপি নতুন করে চিন্তা করবে নির্বাচনে থাকবে কী থাকবে না?— বলেও জানান মো. শাহজাহান।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ইসি এবং সরকারকে গ্রহণযোগ্যতা অর্জনে একটা সুযোগ করে দিয়েছিল। নির্বাচন কমিশন (ইসি) সরকারের পরামর্শমতো চলতে গিয়ে সে সুযোগ হারিয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন কেন্দ্রে প্রাণহানির ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন। এর মাধ্যমে খারাপ নির্বাচনের পক্ষে সাফাই গেয়েছেন।

এর আগে বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, খালেদা জিয়ার উপদেষ্টা মো. সুজা উদ্দিন ও সহপ্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ সিইসির সঙ্গে দেখা করেন। প্রায় আধঘণ্টার মতো বৈঠক করেন তারা।

এদিকে, দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন দ্বিতীয় দফার ইউপি নির্বাচনও সুষ্ঠুভাবে করতে পারছে না।

এ সময় তিনি বলেন, নিজ দলের প্রার্থীদের বিজয়ী করতে সবরকমের অপচেষ্টা চালাচ্ছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ