রাজনীতি

নির্বাচন অবাধ-নিরপেক্ষ-সুষ্ঠু হয়েছে: হানিফ

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে—বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটনার তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ এবং কঠোর আইনী পদক্ষেপের মাধ্যমে জড়িত শাস্তির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসন তৎপর হয়ে ইতিমধ্যে কয়েক জনকে গ্রেপ্তারও করেছে।

জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার জন্য ইউপি নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা ও কাল্পনিক অভিযোগ করেছে বলেও জানান আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।

নির্বাচন নিয়ে বিএনপির তোলা প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি এখন কোনো কারণ ছাড়াই নালিশ করছে। আসলে অভিযোগ ছাড়া তাদের আর কিছুই করার নেই।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দীসহ প্রমুখ।

এবারও প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনেও ধানমন্ডি কার্যালয়ে বসে তদারক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ