ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নামে দেশে রক্তপাত হচ্ছে উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সুনীতি সুশাসন সু-সরকার ও ভিশন-২০৩০ শীর্ষক আলোচনা সভায় ‘দেশে সুনীতি সুশাসন নেই’ দাবি করে নেতারা এ কথা বলেন।
নির্বাচনের আগে ও পরের সংর্ঘষের জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করে বিএনপি নেতারা বলেন, সরকারের পূর্ব পরিকল্পনাতেই ইউপি নির্বাচনের ফলাফল নির্ধারিত হচ্ছে।
পরের ধাপের নির্বাচনগুলো বন্ধ না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলেও উদ্বেগ প্রকাশ করেন নেতারা।
অপর এক অনুষ্ঠানে ইউপি নির্বাচনের ১ম ধাপের মত ২য় ধাপেও কারচুপি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: