রাজনীতি

দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুর্নীতি-দুঃশাসন আর আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালিয়ে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার— এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো দলের সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে বিএনপির এ মহাসচিব বলেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেপ্তার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে।

বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়েরের হিড়িকে দেশবাসী সর্বদা আতঙ্কগ্রস্ত বলে জানান তিনি।

শুক্রবার রাতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা-জাসাস ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক ডা. আরিফুর রহমান মোল্লাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে দাবি করে ওই বিবৃতিতে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ