রাজনীতি

ইসির লজ্জার ভূষণ জাদুঘরে জমা: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

নির্বাচন কমিশন তাদের লজ্জার ভূষণ জাদুঘরে জমা দিয়েছে—এ কথা জানিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ‘ভোট ডাকাতির নির্বাচন’ আখ্যা দিয়ে তা বাতিল করার দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন রিজভী।

নির্বাচন ব্যবস্থা অভিভাবকহীন হয়ে পড়েছে—এ দাবি করে রিজভী কমিশনের পদত্যাগের কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের একটি বক্তব্যের সমালোচনা করেন রিজভী বলেন, নির্বাচনী সহিংসতায় শিশু নিহত হয়েছে এই লজ্জা কার? পুলিশ ভোট দিচ্ছে এই লজ্জা কার?

গতকাল শনিবার হানিফ বলেছিলেন, ইউপি নির্বাচনে বিএনপি জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছে। সে কারণে তাদের চরম ভরাডুবি হয়েছে। তাই লজ্জার হাত থেকে বাঁচতে তারা এখন নির্বাচন থেকে সরার চিন্তা করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ