বিএনপি চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করলে তৃণমূল থেকে বিচ্ছিন্ন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
হাছান বলেন, নির্বাচনকালে বিশৃঙ্খলা না করলে বাকি ধাপগুলোতে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসময় বিএনপি'র সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই—উল্লেখ করে প্রচার সম্পাদক বলেন, আগামীকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাশকতা মামলায় আদালতে হাজিরার সময় নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে তার জবাব দেয়া হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: