ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ সুষ্ঠভাবে না হলে নির্বাচনে থাকবে কি-না?— সে বিষয়টি ভেবে দেখবে জাতীয় পার্টি (জাপা)।
ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ১৪ই মে দলের অষ্টম জাতীয় কাউন্সিলের নানা পরিকল্পনা নিয়ে সোমবার রাজধানী বানানীতে জাপা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের কো চেয়ারম্যান জিএম কাদের এ কথা বলেন।
ইউপি নির্বাচনের দুই ধাপের ভোটে বেশিরভাগ কেন্দ্রে সরকারি দলের নেতাকর্মীদের আধিপত্য ছিল— এ কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, সরকারি দলের প্রভাবের কারণে জাপার অবস্থান স্পষ্ট করতে পারছে না।
সরকারি দলের প্রভাব সৃষ্টির কারণে জাতীয় পার্টি সব ইউনিয়নে দলীয় প্রার্থী দিতে পারেনি বলেও অভিযোগ করেন জাপার কো চেয়ারম্যান।
তিনি বলেন, নির্বাচনে অনিয়মের জন্য দায়ী নির্বাচন কমিশন। এ অবস্থা চলতে থাকলে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়বে।
আগামী কাউন্সিলের মধ্য দিয়ে দলের অবস্থান আরো পাকাপোক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।