ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটাররা নিজেদের ইচ্ছেমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহমেদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রার্থীরা ভোটারদের কাছে যাওয়ার অধিকারও হারিয়েছে—এমন মন্তব্য করে সরকারকে হিংসাত্মক মনোভাব পরিহার করে গণতন্ত্রের চর্চার আহ্বান জানান এমাজ উদ্দিন।
একই অনুষ্ঠানে যোগ দিয়ে খালেদা জিয়ার নামে ‘বানোয়াট মামলা’ দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ড. ওসমান এম. ফারুক।
সামনে উত্তাল আন্দোলন অপেক্ষা করছে উল্লেখ করে গণতান্ত্রিক লড়াইয়ে শামিল হতে সকলকে আহ্বান জানান এ উপদেষ্টা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: