রাজনীতি

প্রমাণ সাপেক্ষে সিদ্ধান্ত দেবে কমিশন: সিইসি

কাজী রকিবউদ্দীন আহমদ
কাজী রকিবউদ্দীন আহমদ

সব কিছু বিবেচনা করেই প্রমাণ সাপেক্ষে সিদ্ধান্ত দেবে কমিশন বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। বুধবার নির্বাচন কমিশনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতীক নিয়ে বিরোধ নিরসনে কমিশনের ডাকা শুনানি শেষে এ কথা বলেন তিনি।

দুই পক্ষের শুনানি শেষে রকিবউদ্দীন বলেন, এখনও যাচাই-বাছাই চলছে।

সকালে প্রথম দফার শুনানিতে দলটির একপক্ষের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের শুনানি অনুষ্ঠিত হয়।

তাদের সঙ্গে শুনানি শেষে কমিশনের প্রতি আস্থা আছে— উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সুবিবেচনা করেই সিদ্ধান্ত দেবে কমিশন।

এরপর বিকাল ৩টায় অপর পক্ষের কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের শুনানি শেষে সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা মশাল নিয়ে নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে মশাল কেড়ে নেয়া যাবে না।

১২ মার্চ জাসদের কাউন্সিলে শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করা নিয়ে বিরোধের জের ধরে শরিফুল ইসলাম আম্বিয়ার নেতৃত্বে একটি অংশ বিদ্রোহ ঘোষণা করে নিজেরা একটি কমিটি গঠন করে। এদিকে, হাসানুল হক ইনুর নেতৃত্বেও অপর একটি কমিটি গঠন করা হয়।

তবে চলমান ইউপি নির্বাচনে দু'পক্ষই তাদের সমর্থিত প্রার্থীদের ‘মশাল’ প্রতীক বরাদ্দ দেয়ার দাবি জানায়। তাই ‘মশাল’ প্রতীক কে পাবে তা নির্ধারণ করতে আজ শুনানির আয়োজন করে নির্বাচন কমিশন।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে ৭ এপ্রিল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ