ইসলামের আলোকে ব্লগার হত্যা সঠিক কাজ নয়— বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যারা জঙ্গি তৎপরতা চালায় তারা ইসলামের সৌন্দর্য্যকে নষ্ট করছে।
বুধবার রাজধানীতে ইউনাইটেড ইসলামিক পার্টির বর্ষপূর্তির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে একাত্তরের ঘাতকদের সঙ্গে যারা আঁতাত করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ধর্মের নামে যারা জঙ্গি তৎপরতা, গুপ্তহত্যা চালায় তারা প্রকৃত মুসলমান হতে পারে না।
একই অনুষ্ঠানে আফগানিস্তান, ইরাক, লিবিয়ার প্রসঙ্গ টেনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ বলেন, অন্যায়ভাবে এ দেশগুলোর ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে। অন্যের চাপিয়ে দেয়া গণতন্ত্র এদেশে চলবে না বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: