রাজনীতি

ঢাকা মহানগর আ. লীগের কমিটি ঘোষণা রোববার

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

দুই খন্ডে বিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি রোববার ধানমন্ডি কার্যালয়ে ঘোষণা করা হবে। এক যুগ পেরিয়ে যাওয়ার নতুন কমিটি হচ্ছে। রাজধানীতে দলটির কার্যক্রম ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ দুটি কমিটির মাধ্যমে পরিচালিত হবে।

২০০৩ সালের পর একবার সম্মেলন হলেও এবারই প্রথম নতুন কমিটির নাম ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ।

প্রায় সাড়ে নয় বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এসময় মহানগরের নতুন কমিটি ঘোষণা করার কথা থাকলেও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে থাকেন এম এ আজিজ ও সাধারণ সম্পাদক হিসেবে মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া।

গত বছর এপ্রিলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পর সবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের জন্য কমিটি করার দায়িত্ব দেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

এ সময় ঢাকা ১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ ও মোহাম্মদ সাদেক খানকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে খসড়া কমিটির প্রস্তাব করা হয়। দক্ষিণের জন্য এম এ আজিজকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে শাহে আলম মুরাদের নাম প্রস্তাব করে কমিটি চূড়ান্ত করা হয়।

গত ২৩ জানুয়ারি এম এ আজিজ মারা গেলে তার জায়গায় লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে সভাপতি হিসেবে চূড়ান্ত করেন দলীয় প্রধান শেখ হাসিনা।

দুই সিটি করপোরেশনে বিভক্ত ঢাকা মহানগীরতে দলীয় কর্মকান্ড গতিশীল করতে নতুন কমিটির নাম ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামীলীগ। রোববার বেলা ১১টায় ধানমন্ডি কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ