গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে বিএনপি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলের সদ্য ঘোষিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাজধানীর জিগাতলা মসজিদ রোড়ের বাসায় অসুস্থ সাবেক ফুটবলার আইনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দেশ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে রয়েছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, যদি আরেক দফা গ্যাস ও বিদ্যুতে দাম বাড়ানো হয় তাহলে বিএনপি ঘরে বসে থাকবে না কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামবে।
বিএনপির এ নেতা বলেন, দেশের এমন প্রেক্ষাপটে দলের কাউন্সিল নেতাকর্মীদের উজ্জীবিত করেছে— আমরা অত্যন্ত আশাবাদী এই দলকে সুসংগঠিত করে গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে সামনের দিকে এগিয়ে নিতে পারবো।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: