রাজনীতি

আ.লীগের ২০তম জাতীয় সম্মেলন ১০-১১ জুলাই

আ. লীগের ২০তম জাতীয় সম্মেলন
আ. লীগের ২০তম জাতীয় সম্মেলন

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ১০-১১ জুলাই—শেখ হাসিনাকে চেয়ারম্যান আর সৈয়দ আশরাফুল ইসলামকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে দলের ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সম্মেলন প্রস্তুতি কমিটি ও বিভিন্ন উপ কমিটির নাম ঘোষণা করা হয়।

এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত উঠে আসবে— উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, অতীতের মতো এবারও ইতিহাসের জন্ম দেবে আওয়ামী লীগের সম্মেলন।

সৈয়দ আশরাফ বলেন, এদেশের জাতীয়ভাবে নানা অর্জন আওয়ামী লীগের সম্মেলনের সিদ্ধান্ত থেকেই উঠে এসেছে। এবারও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।

আবারো নিজে সাধারণ সম্পাদক হবেন কি-না?—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি কাউন্সিলের ওপর নির্ভর করবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে, নির্বাচন প্রক্রিয়া চলমান বলে কোন মন্তব্য করেননি সৈয়দ আশরাফুল ইসলাম।

জানা গেছে, এখন থেকে প্রতিদিন সম্মেলন প্রস্তুতি বিষয়ে বৈঠক হবে। যুগোপযোগী করা হবে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ