রাজনীতি

জাপা গৃহপালিত বিরোধীদল: এরশাদ

এরশাদ
এরশাদ

জাতীয় পার্টির (জাপা) গৃহপালিত বিরোধীদল—স্বীকার করে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বিরোধীদল পরবর্তী সময়ে ক্ষমতায় আসে কিন্তু আমরা প্রকৃত বিরোধীদল হতে পারিনি হয়েছি গৃহপালিত বিরোধীদল।

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, যদি প্রকৃত বিরোধীদল হতে পারতাম তবে আমরাও ক্ষমতায় আসতাম।

আগামী ১৪ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির জাতীয় কাউন্সিল অধিবেশন উপলক্ষে কার্যনির্বাহী সংসদের এ সভা ডাকা হয়েছিল।

এ সময় বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, বিএনপি যেসব অপকর্ম করেছে তার সঠিক জবাব পাচ্ছে এখন, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে—সঠিক বিচার হয়েছে, তাই বিএনপির আজ এ অবস্থা।

জাপা কারণে এক-এগারো এসেছিল বলে মন্তব্য করেন এরশাদ বলেন, ‘ওয়ান-ইলেভেন এল কেন? আমাদের কারণে। আন্দোলন হলো—নো এরশাদ, নো ইলেকশন। ইলেকশন হলো না। ওয়ান-ইলেভেনের পরে ২০০৮ সালে নির্বাচন হলো।’

এরশাদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘পরবর্তী কাউন্সিলে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তন হবে না।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘আমার স্ত্রী রওশন এরশাদ যদি পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী হন, তবে আমার কোনো আপত্তি নেই। তিনি চাইলে আমি দলীয় গঠনতন্ত্র অনুসারে তা লিখে দিতে রাজি আছি। কিন্তু আমি চাই, যাতে দলে কোনো বিভক্তি না থাকে।’

তিনি বলেন, ‘একান্নবর্তী পরিবারে যে সুখ, একক পরিবারে সেই সুখ হতে পারে না। আমরা একান্নবর্তী পরিবার হতে চাই। সবাইকে বলতে চাই, জাতীয় পার্টি হচ্ছে একটা পরিবার। একটা পরিবারেই থাকতে চাই। আমি জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমার চলে যেতে হবে। দল তো ভালো রাখতে হবে।’ পরবর্তী জাতীয় নির্বাচন তাঁর জীবনের শেষ নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে একই স্থানে জাপার কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় গোলাম মোহাম্মদ কাদের সম্মেলন পেছানোর কারণ ব্যাখ্যা করেন। এ ছাড়া সম্মেলন সফল করতে তৃণমূল নেতা-কর্মীদের বিভিন্ন প্রস্তাব শোনেন।

সভায় জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১৪ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির জাতীয় কাউন্সিল অধিবেশন উপলক্ষে কার্যনির্বাহী সংসদের এ সভা ডাকা হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ