রাজনীতি

জিডিপি প্রবৃদ্ধি ৭% ছাড়িয়ে যাওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭% ছাড়িয়ে যাওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে—বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। এর ফলে বিএনপির রাজনৈতিক ও চেতনার দৈন্যতাই ফুটে উঠেছে বলে জানান তিনি।

বুধবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, দেশে যখন প্রথম জিডিপি হার ৭% পৌঁছেছিল তখন বঙ্গবন্ধকে হত্যা করা হয় যখন আবার জিডিপি হার ৭% ছাড়িয়ে যাচ্ছে তখন বিএনপি মিথ্যাচার আর ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বকে যেখানে তাক লাগিয়ে দিচ্ছে বাংলাদেশ সেখানে বিএনপির চোখে উন্নতি ধরা পড়ছে না।

বিএনপি দেশের অগ্রগতি চায় না অভিযোগ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, তাদের লক্ষ্য ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন করা।

সম্প্রতি নববর্ষ উদযাপন নিয়ে ওলামা লীগের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ওলামা লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ