যেসব দেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই এদেশের অগ্রযাত্রাকে মেনে নিতে পারছে না— বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা ও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তোফায়েল আহমেদ।
এ সময় তোফায়েল অভিযোগ করেন, পঁচাত্তরের পর বিএনপি-জামাত জোট স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করতে চেয়েছিল।
তিনি আরো বলেন, যারা মানবাধিকারের লঙ্ঘনের কথা বলে তাদের দেশেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়।
প্রধানমন্ত্রী চলে যাবার পর জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন।