ইউনিয়ন পরিষদ নির্বাচন ইউপিতে মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
নেতারা বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে বঞ্চিতরাই যুদ্ধাপরাধী পরিবারের সদস্যদের মনোনয়ন দেয়া ও এ নিয়ে বাণিজ্যের অপপ্রচার চালাচ্ছেন।
এছাড়া সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রকারী ও শফিক রেহমানের পক্ষ অবলম্বনকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন তারা।
মঙ্গলবার রাজধানীর ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মঞ্চ ও সাজসজ্জা বিষয়ক উপ-কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
এতে ওবায়দুল কাদের, এবারের সম্মেলনে সময়ের সঙ্গে সঙ্গতি রেখে দলটির নেতৃত্বে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেন।
প্রবীণদের পাশাপাশি নবীনদের মধ্যে থেকেও নতুন মুখ নেতৃত্বে আসার সম্ভাবনার কথাও জানান তারা।
৩টি জরিপ ও দলের কেন্দ্র থেকে যাচাই বাছাই শেষে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
মনোনয়ন বঞ্চিতরাই আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলছেন বলেও অভিযোগ করেন জাহাঙ্গীর কবির নানক।
অপর এক অনুষ্ঠানে, সজীব ওয়াজেদ জয় অপহরণ চেষ্টার ষড়যন্ত্রকারি হিসেবে তদন্তে বিএনপি'র অনেক নেতার নাম বেরিয়ে আসতে পারে বলে মন্তব্য করেন নেতারা।