রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন মির্জা ফখরুল

রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপা দিতেই শফিক রেহমানকে গ্রেপ্তার

ফখরুল
ফখরুল

বিএনপি আন্তর্জাতিক ষড়যন্ত্র-সন্ত্রাসবাদের রাজনীতি করছে—প্রধানমন্ত্রীর এ বক্তব্যের কড়া জবাব দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বরং আওয়ামী লীগই ষড়যন্ত্রের রাজনীতি করে।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে এবং জনপ্রিয়তা হারিয়ে আওয়ামী লীগ এখন বিরোধী কণ্ঠরোধ ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এক প্রতিবাদ সভায় মির্জা ফখরুল প্রতিহিংসার পথ ছেড়ে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় বিএনপিঘনিষ্ট সাংবাদিক শফিক রেহমান আটক হওয়ার পর এর প্রতিবাদ ও তার মুক্তির দাবি জানিয়ে আসছে বিএনপি। ওই ঘটনার প্রতিবাদে জোটের শরিক দল এনপিপির এক সভায় বক্তব্য রাখেন জোটের সমন্বয়ক ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘বিএনপি আন্তর্জাতিক ষড়যন্ত্রের রাজনীতি করছে’ সম্প্রতি প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি বলেন, শফিক রেহমানকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

গণতন্ত্র হরণ ও বিরোধী মত দমন করে সরকার এখন স্বৈরতন্ত্রর পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল।

বিএনপিকে এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল দাবি করে দলটির মহাসচিব শিগগিরই জোট সম্প্রসারণের ইঙ্গিত দেন।

এছাড়া, রাজনীতিতে প্রতিহিংসার বিপরীতে সুস্থ ধারা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আবারো আহ্বান জানান বিএনপির মহাসচিব।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও তনু হত্যার ঘটনা নিয়ে যে বিক্ষোভ এসব ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে –এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সরকার যখনই কোনো ঘটনা ঘটিয়ে বিপদে পড়ে তখনই আরেকটি বিষয় তারা জনগণের সামনে আনে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ডাকাতি ও তনু হত্যা নিয়ে সারা দেশের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ যখন সোচ্চার, তখন দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে শফিক রেহমানের ঘটনা সরকার সামনে এনেছে।

তিনি আরো বলেন, এখন ভিন্নমত শোনা হয় না— যারা ভিন্নমত পোষণ করেন, তাদের ওপর নির্যাতন চালানো হয়, এত দিন এটা ছিল বিএনপির ওপর, এখন মাহ্ফুজ আনামও বাদ পড়েন না তার নামে ৮৬টি মামলা দেয়া হয়েছে।

শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে এনপিপি (একাংশ) এই আলোচনা সভার আয়োজন করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ