সাংবিধানিক নীতির বাইরে গিয়ে কমিশন নির্বাচন (ইসি) নির্বাচন পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির বিদায়ী স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় কমিশন দলীয় সরকারের নির্দেশে কাজ করছে বলে সমালোচনা করেন তিনি।
ইউপি নির্বাচনের নামে যে প্রাণহানি ঘটছে তা বন্ধ করতে নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেয়ার আহ্বানও জানান মাহবুবুর রহমান।
রির্জাভ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে কখনোই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: