চেয়ারম্যান হিসেবে নিজের নাম উল্লেখ করে তৃণমূল বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন ব্যারিষ্টার নাজমুল হুদা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সমাবেশে তিনি এ কমিটি ঘোষণা করেন।
এ সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংলাপের তাগিদ দেন নাজমুল হুদা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পারেন। আগামী নির্বাচনে তৃণমূল বিএনপি ৩০০ আসনে প্রার্থী দিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: