রাজনীতি

ইউপি নির্বাচনর সহিংসতাকে উস্কে দিচ্ছে বিএনপি-জামাত

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

দলের মনোনয়ন বঞ্চিতদের কাঁধে ভর করে বিএনপি-জামাতের অনুপ্রবেশকারীরাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতাকে উস্কে দিচ্ছে বলে মনে করছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, মনোনয়ন না পাওয়াদের পক্ষে এক হয়ে এসব সুযোগসন্ধানীরা এমনটি করছে। সামগ্রিকভাবে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ সত্য নয়।

এসব করে কেউ তৃণমূলে সংগঠনকে অস্থিতিশীল করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর হবে আওয়ামী লীগ।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের অব্যাহত সংঘাত-সংঘর্ষের মধ্যে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাভুটি ও ফলাফলের বাইরে হামলা-সহিংসতার ঘটনাই বড় হয়ে উঠছে।

এতে বারবার আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার কথা। তাদের কোন্দল ও প্রভাব বিস্তার থেকেই সহিংসতা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনকে নস্যাৎ করছে।

তবে আওয়ামী লীগ নেতারা বরাবরই ভোট সুষ্ঠু করতে ও সহিংসতা থামাতে নির্বাচন কমিশনের আরো কঠোর হওয়াকেই গুরুত্ব দিচ্ছে। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রীর মনোভাবের কথাও কমিশনকে জানানো হয়েছে। শনিবার তৃতীয় ধাপের ভোটের আগেও সেকথাই বলছেন নেতারা।

এদিকে, পৌর নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ে স্থানীয় দলীয় সংসদ সদস্যদের রাখা হলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের সে ক্ষমতা দেয়নি আওয়ামী লীগ। এরপরও স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠছে। এসব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেও দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা।

ছয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই দফা শেষে নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। সংঘর্ষ হয়েছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীরা। নেতারা বলছেন, নির্বাচনের মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একাট্টা হয়ে নেমেছে সুযোগসন্ধানীরা।

প্রার্থী বাছাইয়ে তৃণমূলকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে নেতারা বলছেন, যারা এখানে অযাচিত হস্তক্ষেপ করবে তাদের বিরুদ্ধে নেয়া হবে সাংগঠনকি ব্যবস্থা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ