রাজনীতি

শফিক রেহমানকে গ্রেপ্তার অমানবিক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সাংবাদিক শফিক রেহমানকে অমানবিক, কাল্পনিক অভিযোগ ও চক্রান্ত করে গ্রেপ্তার করা হয়েছে –এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ছেলে জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে শফিক রেহমান নামে মিথ্যা অভিযোগে দিয়ে গ্রেপ্তার করা হয়েছে—এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বয়োবৃদ্ধ ও অসুস্থ এ মানুষটিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আবারো পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যা অমানবিক ও দুঃখজনক।

আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে বিচার হওয়া মামলার অভিযোগপত্র, সরকারের লিখিত রিপোর্ট, এমনকি রমনা ও পল্টন থানায় করা মামলার কোথাও শফিক রেহমান ও মাহমুদুর রহমানের নাম উল্লেখ নেই।

শুধুমাত্র প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাসের উপর ভিত্তি করে শফিক রেহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, গত বছরের ৩ আগস্ট পল্টন মডেল থানায় দায়েরকৃত এফআইআর’র ভিত্তিতে শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু কোনো মামলায় তার নাম নেই। শুধুমাত্র প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি ফেসবুক স্ট্যাটাসের ওপর ভিত্তি করেই তাকে সরকার এ কাজ করেছে।

এ সময় তিনি এসব বিষয়ে সরকারকে জবাবদিহিতার আহ্বান জানিয়ে শফিক রেহমানকে অবিলম্বে মুক্তির দাবি জানান ।

বিএনপি মহাসচিব বলেন, মার্কিন সরকারের ডকুমেন্টে উল্লেখিত সজিব ওয়াজেদ জয় ও প্রায় আড়াই হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়ে সরকার টু শব্দটি করছে না? জনগণ জানতে চায় এই লেনদেনের টাকার উৎস কি?

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ