বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রকারীদের পক্ষ না নিয়ে তাদের বিচারের দাবিতে সোচ্চার হতে সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শনিবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, হত্যার রাজনীতির মাধ্যমে দেশকে অশান্ত করতে এখনো তৎপর ষড়যন্ত্রকারীরা। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।
একই অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগে অন্তর্কলহ বন্ধ করে সরকারকে সহযোগিতা করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোনো সন্ত্রাস-জঙ্গিবাদ সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে ঠেকাতে পারবেনা বলেও এসময় হুঁশিয়ার করে দেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: