রাজনীতি

নির্বাচনের পরবর্তী ধাপগুলোর ত্রুটি আরো কমবে: হানিফ

হানিফ
হানিফ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে অনিয়ম-ত্রুটি শূন্যের কোঠায় নেমে আসবে—এমন প্রত্যাশা করে তৃতীয় দফার ভোট তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

রোববার সকালে ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে ৭১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, মনোনয়ন নিয়ে বঞ্চিতদের অভিযোগ ভিত্তিহীন। আগের দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেও জানান তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, মনোনয়ন বাণিজ্য নিয়ে তৃণমূল পর্যায় থেকে কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।

এদিকে, দুপুরে দলের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে আয়োজিত সভায় অভ্যর্থনা উপ কমিটির আহ্বায়ক মোঃ নাসিম বলেন, তৃণমূলের নেতাদের কথা শুনতে এবারের সম্মেলনের জন্য দুই দিন নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে বিভিন্ন গণতান্ত্রিক দেশ থেকে প্রতিনিধিরা আসবেন বলেও জানান তিনি।

পাকিস্তানের কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, বিষয়টি আলোচনা করে পরে ঠিক করা হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ