রাজনীতি

সরকারের ব্যর্থতাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি: বিএনপি

বিএনপি
বিএনপি

সরকারের ব্যর্থতার কারণে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

বুধবার রাজধানীতে এক সভায় নেতারা অভিযোগ করেন।

এ সময় তারা বলেন, জনগণের সমর্থন ছাড়া অনৈতিকভাবে ক্ষমতায় টিকে আছে সরকার— জুলুম-নির্যাতন চালিয়ে সরকার স্বৈরাতান্ত্রিক কায়দায় দেশ শাসন করছে।

পহেলা মে শ্রমিক সমাবেশ সফল করতে বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে যৌথসভা করে ঢাকা মহানহর বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে ওই শ্রমিক সমাবেশে বিএনপি চেয়ারপানসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় আসায় সরকার এখন জুলুম-নির্যাতন চালিয়ে টিকে থাকার চেষ্টা করছে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মির্জা আব্বাস।

এ সময় দেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই বলে অভিযোগ করেন তিনি।

বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, এ অপচেষ্টা কখনোই সফল হবে না বলে জানান তিনি।

পহেলা মে শ্রমিক সমাবেশ সফল করতে নেত-কর্মীদের দিক-নির্দেশনাও দেন নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ