রাজনীতি

বিএনপি নয়-এ মুহূর্তে সরকারের শত্রু সাম্প্রদায়িক উগ্রবাদ: কাদের

কাদের
কাদের

বিএনপি নয় এ মুহূর্তে সরকারের শত্রু সাম্প্রদায়িক-উগ্রবাদ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতির দপ্তর উপ কমিটির সভায় তিনি এ কথা বলেন।

সাত-আট বছর ধরে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে গেছে— দলটি এখন প্রেস ব্রিফিং নির্ভর দলের পরিণত হয়েছে বলেও জানান তিনি।

দলের উপ কমিটির সহ সম্পাদকের সংখ্যা বেশি হয়ে গেছে জানিয়ে আগামী সম্মেলনে এ সংখ্যা কমিয়ে ১০০ করা হবে আর যোগ্যতা ও ত্যাগীদের এতে রাখা হবে বলেও জানান তিনি।

এছাড়া দলের জাতীয় সম্মেলনের জন্য ৩০ মে'র মধ্যে কাউন্সিলরের নাম পাঠাতে জেলা কমিটিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে— বিষয়টি আগামীকালের মধ্যে চিঠি দিয়ে অবহিত করা হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ