জঙ্গীবাদের উত্থান মূলত আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে—উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক একের পর এক খুনের ঘটনায় সরকারের মন্ত্রীদের সামঞ্জস্যহীন বক্তব্যই প্রমাণ করে জঙ্গীবাদের মদদদাতা সরকারই।
শুক্রবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কর্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জঙ্গীবাদ ইস্যুতে প্রকৃত অপরাধীদের আড়াল করতেই বিএনপির ওপর দোষ চাপাচ্ছে সরকার বলেও অভিযোগ করেন রিজভী।
মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিকদলকে সমাবেশ করার জন্য পুলিশ অনুমিত দিয়েছে বলেও এ সময় জানান বিএপির এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: