গণপরিবহনে পেট্রোলবোমা ও আগুন দিয়ে সাধারণ মানুষ হত্যা করার পর বিএনপি-জামাত এখন নতুনভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রে নেমেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আয়োজিত মে দিবসের আলোচনা ও র্যা লীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নৌ মন্ত্রী বলেন, দেশে সাম্প্রতিক যেসব হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান দেখা যাচ্ছে— তা রুখতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
যখন দেশের শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এমন সময় একাত্তরের পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে বলেও জানান তিনি।
শাজাহান খান আরো বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রেখে শ্রমিকদের বেতন দুইবার বাড়ানো হয়েছে।
পরে শ্রমিকদের সঙ্গে র্যা লীতে অংশ নেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: