দেশের চলমান খুন-হত্যা বন্ধ করা সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
মহান ‘মে’ দিবস উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর কাকরাইল দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় পার্টির শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।
এসব হত্যাকাণ্ড রোধে দেশের রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসার আহবান জানিয়েছেন তিনি।
দেশের শ্রমিকরা আজ অবহেলিত— খুন-হত্যাসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এরশাদ এসব বন্ধে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
সমাবেশে দলের সিনিয়র কো- চেয়ারম্যান বিরোধীদলের নেতা রওশন এরশাদ বলেন, দেশের নারী শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক পান না—এজন্য শ্রমিকদের বেতন ১৮ হাজার টাকা করার তাগিদ দেন।
‘মে’ দিবস উপলক্ষে রাজধানী কাকরাইল অনুষ্ঠিত সমাবেশে এরশাদ এ আহবান জানান। সমাবেশে দলের সিনিয়র কো-চেয়ারম্যান, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শ্রমিকদের মাসিক বেতন ১৮ হাজার টাকা করার তাগিদ দেন। অনেক দিন পর দলের এক মঞ্চে দেখা যায় চেয়ারম্যান এরশাদ ও সিনিয়র কো -চেয়ারম্যান রওশন এরশাদকে। রিরোধীদলীয় নেতাকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করে দিয়ে এরশাদ বলেন, জাতীয় পার্টি আবার ঐক্যবদ্ধ হয়েছে।