রাজনীতি

বিএনপি নয় আ’লীগই হত্যা-ষড়যন্ত্রের রাজনীতিতে ব্যস্ত: বিএনপি

বিএনপি
বিএনপি

বিএনপি নয় আওয়ামী লীগই হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে এ মন্তব্য করেছেন বিএনপি নেতাদের। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা অভিযোগ করেন।

জনগণের নিরাপত্তা না দিয়ে সরকার এখন ব্যস্ত লুটপাটে— প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের নামে তিন'শ মিলিয়ন ডলারের তথ্য সম্পর্কে তদন্ত ও মামলা করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।

শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষের সকালে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের জ্যেষ্ঠ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা অভিযোগ করেন, গণতন্ত্র হরণ করে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র করছে।

সাম্প্রতিক সময়ে সংঘটিত গুপ্তহত্যায় বিএনপির লোকজন জড়িত বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ তুলেছেন তার প্রতিবাদ জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের নামে তিন'শ মিলিয়ন ডলারের তথ্য সম্পর্কে তদন্তের উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার।

দুর্নীতি আর লুটপাট বন্ধে কার্যকর পদক্ষেপ নিতেও সরকারকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয় আলোচনায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ