রাজনীতি

খালেদা সম্পর্কে জয়ের স্ট্যাটাস শিষ্টাচার বহির্ভূত

রুহুর কবির রিজভী
রুহুর কবির রিজভী

ফেইসবুকে প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে যে স্ট্যাটাস দিয়েছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত—বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী।

বুধবার সকালে রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রে জয়ের একাউন্টে আড়াই হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন নিয়ে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের বিষয় তুলে ধরে রিজভী বলেন, বিএনপি নেত্রী শুধুমাত্র জয়ের লেনদেনের তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লায় খালেদা জিয়ার নামে যে মামলা হয়েছে তার নিন্দা জানিয়ে প্রত্যাহারের দাবিও তোলেন রিজভী।

আর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনী প্রচারনায় সরকার দলের ক্যাডাররা বিএনপির প্রার্থীদের জীবন নাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

প্রসঙ্গত, রোববার রাতে নিজের অফিশিয়াল ফেসইবুক পেজে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোনো সম্পদ কোনোদিন অর্জন করিনি— আমি ততো ধনী নই।’

তিনি আরো বলেন, ‘একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর দৌহিত্রের দিকে কাঁদা ছোড়া উচিত নয়।’

স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।’

এর আগে শনিবার বিএনপির জোট শরিক দল জাগপার সম্মেলনে জয়কে প্রাণনাশের চক্রান্তের মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘সেই মামলার নথিতেই আছে প্রধানমন্ত্রীর পুত্রের একটি একাউন্টেই আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ ৩০০ মিলিয়ন ডলার জমা আছে। এ টাকা কোথা থেকে গেছে? এ টাকার উৎস কী?’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ