জেনেশুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে হেয় করতেই বিএনপি নেত্রী সজীব ওয়াজেদ জয়ের নামে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মো. নাসিম। শুত্রবার বিকেলে কেন্দ্রীয় ১৪ দলের আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, গোয়েবলসীয় মিথ্যাচারের রাণী হচ্ছেন খালেদা জিয়া। জয়ের চ্যালেঞ্জগ্রহণ করে তাকে প্রমাণ দিতে হবে নতুবা জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
সভার সূচনা বক্তব্যে জোট সমন্বয়ক মো. নাসিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে এদেশকে বিচ্যুত করতেই অশুভ শক্তির ইন্ধনে সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা চালানো হচ্ছে।
তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন খালেদা জিয়া। সতর্ক করে দেন, এমন মিথ্যাচার করে রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না বিএনপি-জামাত।
সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ দল মাঠে থাকবে জানিয়ে মো. নাসিম, মুক্তিযুদ্ধের সপক্ষের সকলকে রোবাবরের গণ সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান।
সাম্প্রতিক গুপ্তহত্যা, নৈরাজ্য আর সন্ত্রাসের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে আগামী রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ সমাবেশ করবে ১৪ দল।
কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে জোটের শরিকদের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সভা করেন ১৪ দল নেতারা।