রাজনীতি

মহাশ্মশানে পরিণত নির্বাচন ব্যবস্থা: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

দেশের নির্বাচন ব্যবস্থা মহাশ্মশানে পরিণত হয়েছে— এ ব্যবস্থা চলতে থাকলে সামনের যেকোনো নির্বাচনই আওয়ামী লীগের ঘরোয়া অনুষ্ঠানে পরিণত হবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী্।

শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, চতুর্থ ধাপেও ভোটকেন্দ্র দখল করে ক্ষমতাসীনেরা ভোট জালিয়াতির মহোৎসবে মেতে ছিল।

তিনি বলেন, আগের তিন বারের মতো চতুর্থ দফার নির্বাচনেও বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, ভোটারদের ভোট প্রদানে বাধা, অস্ত্রের মহড়া, হামলা ও নিরুপায় হয়ে প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল একই।

আগের মতো এবারও ভোটের দিন সকাল আটটায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে ভোট শুরু হয়ে যায় আগের রাতে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, গায়ের জোরে পুরো নির্বাচনব্যবস্থাকেই সরকার তাদের অনুকূলে নিয়ে নিয়েছে।

ইউপি নির্বাচন নিয়ে সংঘাত-সংঘর্ষে নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে এ পর্যন্ত ৭১ জন লোক মারা গেছেন বলে দাবি করেন তিনি।

নির্বাচন কমিশন হুইসেল বাজানো প্রহরীর দায়িত্বও পালন করতে পারেনি— বরং যারা নির্বাচনব্যবস্থা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, তাদেরই সহায়তা করে এসেছে এ কমিশন।

মনোনয়নপত্র জমাদানে বাধাদান, মনোনয়নপত্র কেড়ে নেয়া বা ছিঁড়ে ফেলার কারণে বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি—এ বিষয়ে কমিশনকে অভিযোগ করলে অবলা প্রাণীর মতো আচরণ করেছে কমিশন।

নির্বাচন কমিশনের নির্লিপ্ততার কারণেই বিএনপির কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারলেও চাপ সৃষ্টির কারণে প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন যে কারণে চতুর্থ ধাপের এই ইউপি নির্বাচনে ১০৯টি ইউপিতে বিএনপির প্রার্থী ছিলেন না জানান তিনি।

সকালে রিজভীর আরেকটি অনুষ্ঠান:

সংসদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকার বিরোধিতা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, যে সংসদে ড্রাগ ব্যবসায়ী থেকে শুরু করে অশিক্ষিত লোকেরা এমপি হয় কিভাবে সেই সংসদের হাতে বিচারপতিদের অভিসংশন থাকে।

প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় তথ্য উপদেষ্টা হওয়ার পরই শেয়ার বাজার কেলেঙ্কারীসহ ব্যাংক লুট হয়েছে অভিযোগ তোলে সজীব নির্দোষ হলে সে প্রমাণ তাকেই করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ