মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধীর অপরাধে বদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে হরতাল ডেকে জামাত আদালত অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।
এরজন্য, হরতালকারীদের আদালতে তলবের আহ্বানও জানিয়েছেন তারা।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজামীর ফাঁসি কার্যকরের দাবিতে আয়োজিত মানববন্ধনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিচারকদের বিরুদ্ধে কথা বললে অবমাননা হলে রায়ের বিরুদ্ধে হরতাল ডাকাও গুরুতর আদালত অবমাননা।
এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির আরেক অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, নিজামীর ফাঁসির রায়ে পাকিস্তানের নিন্দা জানানোর তীব্র প্রতিবাদ করেন।
পাকিস্তানবিরোধী জনমত গঠনেরও আহ্বান জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: