নিত্য পণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, রমজান মাসকে সামনে রেখে পিয়াজ, রসুন, মসলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্বিগুন হারে বেড়ে গেছে। রাষ্ট্রপতি, প্রধামন্ত্রীসহ সরকারী কর্মকর্তাদের বেতন বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করেন বিএনপির এ নেতা আরো বলেন, চতূর্থ ধাপের নির্বাচনে সহিংসতায় ৮ জন মানুষের মৃত্যুর পরও ইসি বলেছেন সুষ্ঠু নির্বাচন হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: